Last Updated: 2026 | Sample: Blood (Serum) | Report Delivery: 1–10 Hours
আপনি TSH test price in Bangladesh বা Thyroid test এর দাম জানতে চান, তবে সঠিক জায়গায় এসেছেন। নিচে বাংলাদেশের প্রধান ডায়াগনস্টিক সেন্টারগুলোর ২০২৬ সালের আপডেট মূল্য তালিকা এবং এই পরীক্ষা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
ডাক্তাররা সাধারণত থাইরয়েডের সমস্যা নির্ণয় করতে S.TSH (Serum Thyroid Stimulating Hormone) পরীক্ষাটি দিয়ে থাকেন।
TSH (Thyroid) Test Price in Bangladesh 2026 (TSH টেস্টের দাম)
TSH টেস্ট আপনি সারাদেশের প্রায় সব ডায়াগনস্টিক সেন্টারে করতে পারবেন। তবে মানসম্মত রিপোর্টের জন্য ভালো ল্যাব থেকে টেস্ট করা উচিত। নিচে কয়েকটি নামকরা ডায়াগনস্টিক সেন্টারের মূল্য তালিকা দেওয়া হলো:
| Diagnostic Centre / Hospital | TSH Test Price (BDT) |
|---|---|
| Popular Diagnostic Centre Ltd. | 900 – 1000 |
| Ibn Sina Diagnostic Center | 800 |
| Labaid Diagnostics | 800 – 1000 |
| Square Hospital | Depend on Package |
| Evercare Hospital Dhaka | Depend on Package |
এখন TSH test সহ সকল টেস্ট এর দাম জানতে পারবেন এক পেজ এ। test price checker bd tool by oviggobd
(বিঃদ্রঃ অঞ্চল এবং শাখা ভেদে TSH টেস্টের দাম সামান্য কম-বেশি হতে পারে।)
Discusses Contents
What is S.TSH Test? (TSH টেস্ট কী এবং কেন করা হয়?)
অনেকেই জানতে চান s.tsh test ki? TSH পরীক্ষা হলো থাইরয়েড হরমোনের মাত্রা নির্ধারণের জন্য একটি গুরুত্বপূর্ণ রক্ত পরীক্ষা। TSH এর পূর্ণরূপ হলো Thyroid Stimulating Hormone।

থাইরয়েড গ্রন্থি ঠিকমতো কাজ করছে কিনা তা জানার জন্যই ডাক্তাররা এই Thyroid Test দিয়ে থাকেন। একজন মানুষের দৈনন্দিন সুস্থতার জন্য থাইরয়েড হরমোন খুব গুরুত্বপূর্ণ। এই হরমোনের মাত্রা স্বাভাবিকের চেয়ে কম বা বেশি হলে মানুষ মারাত্মক অসুস্থ হয়ে পড়তে পারে।
আরও পড়ুনঃ crp test price in bangladesh 2026 | CRP test কি? CRP test কেন করা হয়? CRP বেশি হলে কি হয়?
S.TSH Normal Range in Bangladesh (থাইরয়েড নরমাল কত?)
আমরা এখানে রেফারেন্স হিসাবে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের নরমাল রেঞ্জটি দিচ্ছি।
| Age | Range | Unit |
| TSH in Adult | 0.47 – 5.01 | uIU/ml |
| TSH in Newborn | 1.00 – 25.00 | uIU/ml |
| TSH in Infants | 0.80 – 9.10 | uIU/ml |
| TSH in Children | 0.70 – 5.70 | uIU/ml |
(এটি লক্ষ রাখা গুরুত্বপূর্ণ যে এই রেঞ্জ নির্দিষ্ট পরীক্ষাগার এবং ব্যবহৃত মেশিনের ওপর নির্ভর করে সামান্য পরিবর্তিত হতে পারে।)
TSH Test Preparation (TSH পরিক্ষার প্রিপারেশন ও স্যাম্পল)
TSH পরীক্ষার জন্য খুব সাধারণ কিছু প্রস্তুতি প্রয়োজন:
- খালি পেটের প্রয়োজন নেই: TSH পরীক্ষার জন্য সাধারণত Fasting বা খালি পেটে থাকার প্রয়োজন হয় না, তবে আপনার ডাক্তার যদি নির্দিষ্ট কোনো নির্দেশ দেন তা মেনে চলুন।
- সঠিক সময়: TSH পরীক্ষা সাধারণত সকালে করা ভালো, কারণ সারাদিনে এই হরমোনের মাত্রা সামান্য পরিবর্তিত হতে পারে।
- ওষুধ: আপনি যদি আগে থেকেই থাইরয়েডের কোনো ওষুধ খান, তবে রক্ত দেওয়ার আগে ওষুধ খাবেন নাকি পরে খাবেন, তা ডাক্তারের কাছ থেকে জেনে নিন।
Report Delivery Time (TSH রিপোর্টের ডেলিভারি সময়)

- Urgent Report (আর্জেন্ট রিপোর্ট): ১ থেকে ৩ ঘণ্টার মধ্যে পাওয়া যায়। আধুনিক স্বয়ংক্রিয় মেশিন যেমন Vitros, Aliniti, Architect বা Advia ব্যবহার করলে রিপোর্ট খুব দ্রুত আসে।
- Normal Delivery: সাধারণত দিনে দুইবার বা ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট দেওয়া হয়।
আরও পড়ুনঃ serum ige বা s.ige test price in Bangladesh 2026 | serum ige test কেন করা হয় জেনে নিন।
High TSH Level (TSH বেড়ে গেলে কি হয়?)
যখন TSH-এর মাত্রা বেড়ে যায়, তখন এর মানে হলো আপনার থাইরয়েড গ্রন্থি যথেষ্ট হরমোন তৈরি করছে না। এই অবস্থাকে Hypothyroidism (হাইপোথাইরয়েডিজম) বলা হয়। এর লক্ষণগুলো হলো:
- অতিরিক্ত ক্লান্তি
- ওজন বৃদ্ধি পাওয়া
- ঠান্ডা সহ্য করতে না পারা
- কোষ্ঠকাঠিন্য
- অতিরিক্ত চুল পড়া ও ত্বক শুষ্ক হওয়া
- স্মৃতিশক্তি কমে যাওয়া বা বিষণ্ণতা
Low TSH Level (TSH কমে গেলে কি হয়?)
যখন TSH-এর মাত্রা স্বাভাবিকের চেয়ে কম থাকে, তখন থাইরয়েড গ্রন্থি খুব বেশি হরমোন তৈরি করে। একে Hyperthyroidism (হাইপারথাইরয়েডিজম) বলা হয়। এর লক্ষণগুলো হলো:
- হঠাৎ ওজন কমে যাওয়া
- বুক ধড়ফড় করা বা দ্রুত হৃদস্পন্দন
- অতিরিক্ত ঘাম ও গরম সহ্য করতে না পারা
- হাত-পা কাঁপা
- ঘুমাতে অসুবিধা হওয়া
Frequently Asked Questions (FAQs)
Q: TSH পরীক্ষা কি এবং কেন এটি করা গুরুত্বপূর্ণ?
A: TSH বা থাইরয়েড টেস্ট হলো থাইরয়েড গ্রন্থির কাজ এবং রক্তে হরমোনের মাত্রা নির্ধারণ করার একটি রক্ত পরীক্ষা।
Q: টিএসএইচ পরীক্ষার দাম কত?
A: বাংলাদেশে TSH পরীক্ষার দাম সাধারণত ৮০০ থেকে ১০০০ টাকার মধ্যে হয়ে থাকে।
Q: TSH কত থাকা স্বাভাবিক?
A: প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে TSH এর নরমাল রেঞ্জ সাধারণত 0.47 থেকে 5.01 uIU/ml এর মধ্যে থাকে।
Q: What is the exact S.TSH or Serum TSH test price in Bangladesh?
A: The average TSH test price in Bangladesh ranges from 800 BDT to 1000 BDT, depending on the hospital. Whether your doctor’s prescription says s.tsh test or serum tsh test, the cost remains exactly the same because they refer to the identical blood test.
Q: বাংলাদেশে TSH পরীক্ষার মূল্য বা থাইরয়েড টেস্ট খরচ কত?
A: রোগীরা প্রায়ই জানতে চান থাইরয়েড টেস্ট খরচ কত। বর্তমানে বাংলাদেশে TSH টেস্টের দাম সাধারণত ৮০০ থেকে ১০০০ টাকার মধ্যে। আপনি পপুলার বা ইবনে সিনার মতো নামকরা ল্যাবে গেলে tsh টেস্ট প্রাইস প্রায় একই রকম দেখতে পাবেন।
(উপযুক্ত চিকিত্সা পরিকল্পনা নির্ধারণ করতে সর্বদা একজন চিকিৎসকের পরামর্শ নিন। আজকের মতো পোস্ট এখানেই শেষ, আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।)
নতুন কিছু শিখতে চাই এবং সেখাতে চাই । অনভিজ্ঞও থেকে আপনিও হয়ে উঠুন অভিজ্ঞ।
ভাইয়া আমার বয়স এখন ১৬ কিন্তু আমার উচ্চতা অনেক বেশি ৫/১০ইন্চি আমার গ্রোথ হরমোন এর মাত্রা অনেক বেশি এখন কি করতে পারি ভাইয়া জানালে অনেক অনেক উপকার হতো please help me bhaiya
আপনি কি শহর এ থাকেন নাকি গ্রাম এ? আপনার পরিবার এর সবাই কি লম্বা নাকি মাঝারি। আপনি কি গ্রোথ হরমোন পরীক্ষা করেছেন ??
ভাই হরমোন সব টেস্ট বাংলায় কিভাবে পাবো?
বাংলায় জানতে চান? আমদের আগে পোস্ট গুলি দেখতে পারেন imunnology ক্যাটাগরি থেকে
Baiya amer TSH serum 0.17 age 22 is it too serious?
আসলে tsh লেভেল শরীরের অনেক কিছুর উপরে নির্ভর করে। অনেক সময় নরমাল রেঞ্জ এর কম হলেও অনেকেই সাভাবিক জীবন যাপন করেন। আবার নরমাল রেঞ্জ এর নিচে হলে সাভাবিক জীবন যাপনে ব্যাহত হবার কথা। আপনার যদি অন্যান্য কোন সমস্যা থাকে তাহলে হরমোন বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পারেন। মন্তব্য করবার জন্য ধন্যবাদ।
ভাইয়া আমার স্ত্রীর TSH >60.00 রিপোর্টে দেখাচ্ছে।
আর FT4 0.55 দেখাচ্ছে। এখন কি ঔষধ খাবে।
এতদিন থাইরক্স 25mg প্রতিদিন সকালে খাইছে। প্রায় ১ বছর ধরে খাচ্ছে। স্ত্রীর বয়স 28। কোন সন্তান নাই। ওজন 55 kg। প্রেশার 100/70
ধন্যবাদ মন্তব্য করবার জন্য।আসলে আমাদের ওয়েবসাইট থেকে ঔষধ খাবার কোন পরামর্শ এখন অব্দি দেয়া হয় না,ভবিষৎ আমরা ব্যাবস্থা নিতে পারি। তবে tsh রিপোর্ট এবনরমাল এবং ft4 ও abnormal আছে। আসলে এই গুলি রিপোর্ট কত দিন পরে করিয়েছেন ওষুধ খাবার পরে আবার টেস্ট করে দেখেছেন কিনা অনেক বিষয় এর উপরে নির্ভর করে। এখন আমরা উপদেশ হিসাবে আপনার ডাক্তার এর সাথেই কথা বলবার পরামর্শ দিতে পারি।
ভাইয়া আমার STHএর পরিমান ২৯.৮৫ এবংFT4 এর পরিমান ৬.৩২আমার কি থাইরয়েডের সমস্যা আছে?
ধন্যবাদ মন্তব্য করবার জন্য।এখন নরমাল রেঞ্জ এর বাইরে আছে ম্যাডাম। তবে ওষুধ খেলে সাভাবিক হয়ে যাবে চিন্তার কারণ নেই।
বাচ্চার বয়স ১ মাস ১৮ দিন TSH রিপোর্ট কত হলে নরমাল দয়া করে জানাবেন কি ? অগ্রিম ধন্যবাদ৷।
TSH in Infants : 0.80-9.10 uIU/ml. এই টি হবে আপনার বাচ্চার জন্যে নরমাল।
ভাইয়া বাচ্চার বয়স ৪ বছর-Thyroid
-TSH-2.55
FT4-16.4 pmol
আমার বাচ্চা একেবারে খেতে চায় না,বাতরুমের সমস্যা, এখন করনীয় কি?
ধন্যবাদ আপনাকে মন্তব্য করবার জন্য।
Ft4 এর ফলাফল ত এত হবার কথা না ।আমার মনে হয় এটি Ft3 এর ফলাফল হবে।আগে রিপোর্ট টি ভালো করে দেখুন।
tsh >20.00 micro IU/ml এটার মানে কি আমার বয়স ৩৭ বছর।
আপনার শরীরে tsh লেভেল সাভাবিক এর তুলনায় বেশি আছে।
ভাইয়া আমার tsh 4.32 ft4হচ্ছে. 93। আমার কি হাইপো থাইরয়েড / হাইপার থাইরয়েড, জানাবেন, আমি ৪মাসের প্রেগন্যান্ট।
আপনার ft4 ০.৯৩ যদি হয়ে থাকে থাকে তাহলে আপনার কোন টাই নাই। যেটা সাভাবিক।
আমার TSH 0.8 ulU/ml
FsH 102mlU/mL
LH 48.2 mlU/mL
এখন আমি সুস্হ থাকি না,তা হলে আমার থাইরয়েড রোগ না অন্য কিছু কি কি ঔষধ খাবো
আমার বয়স ৪৫
TsH 0.8ul/ml,
FsH 102mlU/mL
LH48.2mlU/ml
এটা থাইরয়েড রোগ না অন্য কিছু।এটা নরমাল আছে কি জানাবেন।
কি কি ঔষধ খেতে হবে।
আপনার শারীরিক কোন সমস্যা আছে কিনা? সেগুলি গায়নী ডাক্তার এর কাছে থেকে পরামর্শ নিন। বয়স বৃদ্ধির সাথে সাথে এগুলির লেভেল কমে বা বেড়ে যেতে পারে তবে আপনার বয়স অনুসারে ডাক্তার এর পরামর্শ জরুরী।
আমার স্ত্রীর টিএসএইচ লেভেল ১০০ কোন ডাক্তার দেখালে ভালো হয় ।এবং পেটের সমস্যা
Endocrinology ডাক্তার দেখালে ভালো হতে পারে।Prof. Dr. Md. Farid Uddin।
পেট ব্যাথার জন্যে gastroenterologist ডাক্তার দেখান
ভাইয়া আমার মেয়েকে টেষ্ট করিয়েছি নাটোর মিশন হাসপাতাল,TSH -9,46,FT4 -123,ওনারা বলছে টিউমার, আরও একটা টেষ্ট করিয়েছি পপুলার ডায়াগনস্টিক রাজশাহী,TSH -14,5 আর FT4-78 ওনারা বলছে থাইরয়েড,এক মাসthyrox খাওয়ানোর পর আবার টেষ্ট করতে বলছে,কোন টা সঠিক
রিপোর্ট অনুযায়ী tsh টা নরমাল থেকে বেশি এ আছে। কিন্তু FT4 এর ফলাফল আপনি ঠিক লেখেন নাই।আসলে রোগীর অবস্থা না যেনে কোন মতামত দেয়া ঠিক হবে না। থাইরয়েড এর জন্য ভালো ডাক্তার দেখান এবং ডাক্তার এর পরামর্শ নিন।
আসসালামু আলাইকুম, ভাইয়া আমার serum TSH–17.08
এখন আমার কি করার?
Tsh বেশি হলে যেই লক্ষণ হয় সেটি পোস্ট এ দেয়া আছে। এখন কমানোর জন্য ডাক্তার এর পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন
আমার স্ত্রীর হাইপোথাইরয়েড। সকালে খালিপেটে নিয়মিত থাইরক্স খায়। ওষুধ না খেয়ে মাঝে মাঝে টেস্ট করা হয়। এখন প্রশ্ন হলো- ওষুধ খেয়ে টেস্ট করানো সঠিক নাকি না খেয়ে?
অনুগ্রহ করে আজকে জানালে ভালো হয়।
– নাম প্রকাশে অনিচ্ছুক
ওষুধ খেয়ে টেস্ট করানো ভাল, তাহলে ওষুধ এর গুনাগুন কাজ করছে কিনা বুঝা যাবে।
Assalamualikum,
amr age 40 years, amar serum TSH >75. amake osud dewa hoache Tab.Thyrox 50 mg, ai osud ki khali pete khete hoy na vora pete khete hoy. please janaben.
মেডিসিন বিষিয়ে আমরা কোন তথ্য দেই না। তাই ডাক্তার এর পরামর্শ নিন।
আমার সমস্যা হলো,প্রস্রাবে সুগার যায় এবং পাইখানায় কোত দিলে লীঙ্গ দিয়ে সাদা বীর্য বের হয়,এ ক্ষেত্রে কি অসুধ সেবন করা যায়?
আপনি ডাক্তার এর পরামর্শ নিয়ে ওষূধ সেবন করুন।
আমার বয়স ২৬ htsh2.07 ভালো না খারাপ
২.০৭ নরমাল রিপোর্ট
আমার বয়স ২৬ htsh.07 ভালো না খারাপ